প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থেকে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করে মোগলাবাজার থানা পুলিশ।
মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, অন্তত চারটি হাইয়েস গাড়িতে করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মোগলাবাজার থানা এলাকায় পৌঁছে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত দুটি হায়েস গাড়িসহ ২০ নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, এ সময় আরও দুটি হায়েস গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ওই গাড়িগুলোতে অন্তত আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী থাকতে পারে বলে ধারণা তাদের।
এ ব্যাপারে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ