সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
প্রতিবন্ধী মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে একটি বাড়ি থেকে মা–মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে পুলিশ বাড়িটি থেকে লাশ দুটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শাহনাজ বেগম উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকার কৃষক শামছুল আলমের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা, পেটব্যথাসহ নানা রোগে ভুগছিলেন শাহনাজ। অন্যদিকে তাঁর মেয়ে সাজেদা জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। কয়েক দিন ধরে মেয়েটিরও শারীরিক অবস্থার অবনতি হয়। ধারণা করা হচ্ছে, নিজের অসুস্থতা ও মেয়ের বাড়তি শারীরিক জটিলতা সামলাতে না পেরে মঙ্গলবার রাতে মেয়েকে শ্বাসরোধে হত্যা করে শাহনাজ রান্নাঘরে ফাঁস নেন। সকালে পরিবারের অন্য সদস্যেরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন বলেন, প্রায় ২০ বছর ধরে নানা জটিল রোগে ভুগছিলেন শাহনাজ। প্রতিবন্ধী সাজেদার বয়স ২৬–২৭ হলেও তার উচ্চতা ছিল দু–আড়াই ফুটের মতো। ছয় মাস ধরে মেয়েটি স্বাভাবিক খাবার খেতে পারছিল না। একদিকে নিজের অসুস্থতা, অন্যদিকে মেয়ের অবস্থা—এই বাস্তবতা হয়তো মা–মেয়ের এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  প্রতিবন্ধী   মেয়ে   হত্যা   আত্মহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close