সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার বিষয়ে জামায়াতের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১০ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৭:২৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। তবে জামায়াত এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া তিনি অনুরোধ করেন, যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করতে এবং ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের কারণে কিছু মানুষ বিষয়টিকে সত্য মনে করে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে শুরু করেন।

ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটি পুনর্বিবেচনা করছে। তবে বর্তমানে এই আসনে জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কামাল হোসেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মিজানুর রহমান আজহারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close