বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো বিষয়ে যা বললেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুম্বাই পুলিশ বলিউডের কতিপয় তারকার বিরুদ্ধে মাদকচক্রের রহস্য উন্মোচন করেছে। যেখানে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। 

সম্প্রতি নিজের নাম জড়ানোর ঘটনায় অবশেষে কথা বললেন মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসে এসব অভিযোগ ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন অভিনেত্রী।

স্ট্যাটাসে নোরা ফাতেহি লিখেছেন, তার দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে, পার্টিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি কোনো পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়। 

তিনি বলেন, “আমি পাগলের মতো কাজ করি- ব্যক্তিগতজীবন বলতে কিছু নেই। ছুটি পেলে আমি বাড়িতেই থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা স্কুলের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করি। জীবন শুধু কাজ, চেষ্টা আর স্বপ্নপূরণের লড়াই নিয়ে। তাই কোনো অপরিচিত বা অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকার প্রশ্নই আসে না।”

গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না উল্লেখ করে নোরা ফাতেহি বলেন, “কিছু হলেই তাতে বিশ্বাস করবেন না। মনে হচ্ছে, আমার নামটাই যেন সবচেয়ে সহজ টার্গেট। কিন্তু এবার আর তা হতে দেব না। আগেও আপনারা মিথ্যার মাধ্যমে আমাকে ভাঙার চেষ্টা করেছিলেন, পারেননি বলে জানান অভিনেত্রী।”

তিনি বলেন, “ক্লিকবেইট তৈরির জন্য বারবার তার নাম ব্যবহার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। দয়া করে এমন সব ঘটনায় আমার নাম বা ছবি জড়াবেন না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর জন্য বড় মূল্য দিতে হবে।”

এরআগে গত মাসে সুহেলকে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয়। বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেলের (এএনসি) গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন সুহেল। তার জবানবন্দিতে কিছু তারকার নাম উঠে আসে।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে- নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন বলিউড তারকা নাকি মুম্বাইয়ের এক মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত রেভ পার্টিতে উপস্থিত ছিলেন। সেই পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের উপস্থিতির কথাও উঠে আসে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জনে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা এর পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট ও মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দাউদ ইব্রাহিম   নোরা ফাতেহি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close