শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে শ্বেতফর্সা আফিয়ার ডিএনএ পরীক্ষা চেয়ে আদালতে আবেদন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৭:৩২ PM
যশোরে শ্বেতফর্সা আফিয়ার ডিএনএ পরীক্ষা চেয়ে আদালতে আবেদন

যশোরে শ্বেতফর্সা আফিয়ার ডিএনএ পরীক্ষা চেয়ে আদালতে আবেদন

যশোরে বাবা-হারা শিশু আফিয়ার পিতৃত্ব যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন কোতোয়ালি থানার জিডি–তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার আদালতে এই আবেদন করা হলেও শুনানির দিন এখনো নির্ধারিত হয়নি। এর আগে মঙ্গলবার রাতে আফিয়ার মা মনিরা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জানা যায়, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা বেগম পাঁচ বছর আগে যশোর বাউলিয়া চাঁনপাড়া এলাকার মজিদ মোল্লার ছেলে মোজাফফর হোসেনকে বিয়ে করেন। দুই বছর পর তাদের মেয়ে আফিয়ার জন্ম হয়। কিন্তু শিশুটি শ্বেতবর্ণ হওয়ায় মোজাফফর দাবি করেন, আফিয়া তার সন্তান নয়। এ নিয়ে দাম্পত্য কলহের একপর্যায়ে তিনি মনিরাকে তালাক দেন। এরপর মনিরা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। জিডিতে বলা হয়, মোজাফফর ভরণ–পোষণ দেন না এবং বিভিন্নজনের কাছে কুরুচিপূর্ণ কথাও বলেন।

কোতোয়ালি থানা সূত্র জানায়, বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপার রওনক জাহান আইনি সহায়তার নির্দেশ দেন। জিডির তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার জানান, আদালতের অনুমতি পেলে আফিয়া ও তার বাবার ডিএনএ পরীক্ষা করা হবে। প্রয়োজনে দাদা বা চাচার ডিএনএ মিলিয়েও পিতৃত্ব নির্ধারণ করা যাবে।

সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আফিয়ার বাড়িতে গিয়ে উপহার দেন ও শিশুটির দায়িত্ব নেন। বিষয়টি পুলিশ সুপারও নজরে আনেন এবং তাৎক্ষণিক আইনি সহায়তার আশ্বাস দেন। এর ধারাবাহিকতায় শুরু হয়েছে আফিয়ার ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close