‘একতা-সেবা-মানসম্মত শিক্ষা নিশ্চিত করি’ এই স্লোগানে নতুন নেতৃত্বের যাত্রা শুরু করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ২০২৫-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
প্রধান অতিথি বলেন, “প্রাথমিক শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও একাত্মতার মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাহমুদুর রহমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আফতাব উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আব্দুছ ছবুর মিয়া, মোহাম্মদ আবুল কাশেম, ইউ আর সি ইনস্ট্রাক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো. লাইমুন হোসেন ভূঞা।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সদস্য প্রধান শিক্ষক হাবিবুর রহমান মোসলেম, সহ-সভাপতি প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সহকারী শিক্ষক মাহবুবুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম, সজল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম আয়নাল, সহ-সাংগঠনিক সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক সহকারী শিক্ষক শওকত হায়াত, মহিলা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাসিনা কুমকুম, সদস্য প্রধান শিক্ষক আলী আহমদ, মো. আজিজুল হক, সুসেন চন্দ্র সাহা রায়, সহকারী শিক্ষক এমদাদুল হক বিপ্লবসহ প্রমুখ।
উল্লেখ্য, অভিষেক অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ৮৩ জন ও ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ২৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচিতি সভাশেষে উপজেলা কমিটির সদস্য ও পুরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী সুসেন চন্দ্র সাহা রায়ের নেতৃত্ব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।