বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ পিএম
কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠমান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট এনামুল হক খোকনের পক্ষ থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এডভোকেট এনামুল হক খোকন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন ও মসফিকুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা শাহাজান, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল, চরহাজারী নুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল হাই, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার ও যুবদল নেতা আবদুল্যাহ আল মামুন সুমন, বিএনপি নেতা কামাল উদ্দিন, চরহাজারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন, সাংবাদিক কামরুল হাসান রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নসহ স্কুলের সামগ্রিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close