বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ১০:১৩ PM

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, “শিক্ষার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি নিশ্চিত করতে নন-এমপিও প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একটি কার্যকর, স্বচ্ছ ও বাস্তবসম্মত এমপিও ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ চলছে।”


নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার বিষয়ে সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষক নেতা, নন-এমপিওভুক্ত শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে তিনি এ কথা জানান।


সি. আর. আবরার আরও বলেন, “শিক্ষা হলো জাতীয় উন্নয়নের মেরুদণ্ড। জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”


বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে তারা সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন।


বৈঠকে উপস্থিত ছিলেন—শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাসদের সহসম্পাদক রাজেকুজ্জামান রতন, জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সালসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  শিক্ষা উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close