বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানে সাচিংপ্রু জেরীর মনোনয়ন বাতিল ও জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম
পদযাত্রা

পদযাত্রা

বান্দরবান ৩০০নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা'কে ধানের শীষের মনোনয়নের দাবিতে পাহাড়ি বাঙালি জাতী ধর্ম বর্ণের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। 

সোমবার (১৭ নভেম্বর) সকালে বান্দরবান জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে বিভিন্ন জাতী ধর্ম বর্ণের হাজার হাজার বিএনপি নেতাকর্মী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জাবেদ রেজার পক্ষে স্লোগান দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। পদযাত্রা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলার সাতটি উপজেলা ও তেত্রিশটি ইউনিয়ন থেকে হাজার হাজার পাহাড়ি-বাঙালি জড়ো হয় পদযাত্রা কর্মসূচীস্থলে। 

পরে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা জনগোষ্ঠীর নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বীর নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার প্রমুখ।

পদযাত্রা কর্মসূচিতে বক্তাদের দাবি, পাহাড়ে পাহাড়ি-বাঙালির সুখে দুখে পাশে দাঁড়াতে অসাম্প্রদায়িক ও তারুণ্যের একজন নেতা দরকার। বিএনপির প্রাথমিক মনোনীত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সাচিং প্রু জেরী বাবুকে সম্মানজনক পদে রেখে তারুণ্যের অহংকার পার্বত্যবাসীর প্রিয়নেতা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সফল মেয়র মো. জাবেদ রেজা'কে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হোক। ৩০০ নং আসনে পাহাড়ি বাঙালি সর্বস্তরের বান্দরবানবাসীর দাবি একটাই। পার্বত্য জনপদের মানুষজন পাহাড়ি বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে জাবেদ রেজার পক্ষে মাঠে নেমেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'সহ বিএনপির হাই কমান্ড জনগণের দাবিকে মূল্যায়ন করবে এটাই আমাদের প্রত্যাশা।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   মনোনয়ন   বাতিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close