বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সৌদিতে ভয়াবহ বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বাসের অধিকাংশ যাত্রী হায়দরাবাদ, তেলেঙ্গানা থেকে ওমরাহ পালন করতে আসা ধর্মযাত্রী ছিলেন।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
প্রতিবেদনে অনুযায়ী, যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের ধাক্কা লাগে। সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন।
 
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যাওয়ার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। ফলে তাদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। তবে  কর্তৃপক্ষ এখনও সংখ্যাটি যাচাই করছে।
 
উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ আব্দুল শোয়াব নামে একজন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে তার শারীরিক অবস্থা জানা যায়নি।
 
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়াদিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।
 
হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দূতাবাস পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
 
সূত্র: এনডিটিভি, খালিজ টাইমস

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  সৌদি   বাস-ট্যাংকার   সংঘর্ষ   ভারতীয়   ওমরাহযাত্রী   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close