প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম

সংগৃহীত ছবি
চব্বিশের গণঅভ্যুত্থানের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস. এন. নজরুল ইসলাম।
তিনি বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল।
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। গতকাল রবিবার থেকে ঢাকাসহ সারাদেশে এই রায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ