সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমিরের বিপক্ষে লড়বেন এনসিপির সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের বিপরীতে লড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া এবং আটোয়ারী উপজেলার (বোদা পৌরসভার আংশিক অংশ বাদে) সমন্বয়ে গঠিত।

এর আগে ৩ নভেম্বর বিএনপি এ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওইদিন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার কথা জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, রবিবার রাত পর্যন্ত ১১০০টি মনোনয়নপত্র বিক্রি করেছেন তারা। মনোনয়নপত্র সংগ্রহকারীদের আগামী ২১ ও ২২ নভেম্বর ভাইভা নেওয়া হবে বলেও তিনি জানান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   আসন   বিএনপি   সারজিসআলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close