প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই গণমাধ্যমকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়ে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। সেখানেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি টানটান হয়ে রয়েছে।
গত সপ্তাহে আওয়ামী লীগের ঘোষণা দেওয়া ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ও অন্যান্য জেলায় বাস–ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ধারাবাহিকভাবে ঘটছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে