বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন
রাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৩২ পিএম

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত পরীক্ষা ২ মাসে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং লিখিত পরীক্ষা পেছানাের দাবিতে মুখে লাল কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে এই প্রতীকী মানববন্ধন করে শিক্ষার্থীরা৷ 

‎এ সময় তারা ‘বৈষম্য বিরোধী বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘প্রশ্ন ফাঁসের ১৮ মাস বৈধের কেন ২ মাস’, ‘কষ্টের টেকা ৪৭ আমার নষ্ট করার তুমি কে আবার ’, ‘৪৭ মারা রোডম্যাপ বাতিল চাই, করতে হব’, ‘আমার ভাইয়ের উপর হামলা কেন পিএসসি তুই জবাব দে’ ইত্যাদিসহ নানা ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়। 

‎‘ইসলামী ছাত্র আন্দোলন’ রাবি শাখার সভাপতি ও সাবেক রাকসু ভিপি পদপ্রার্থী মাহবুব আলম বলেন, “আমাদেরকে সর্বনিম্ন ছয় মাস সময় দিতে হবে, যার মধ্যে আমরা রিটেনের প্রিপারেশন নিতে পারব এবং যারা পুরাতন আছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আমরা পরিক্ষায় বসতে পারব।” এছাড়া আপনারা জানেন, গত ৯ নভেম্বর আমাদের ঢাকায় যে প্রোগ্রাম ছিল, সেখানে যারা অতর্কিত চালিয়েছে তাদের বিচার করতে হবে।

‎সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার বলেন, “কিছুদিন আগে পিএসসির সামনে আমাদের যে শান্তিপূর্ণ আন্দােলন ছিল সেখানে পুলিশ আন্দোলনকারী নারীদের উপর অতর্কিত হামলা চালায়।” এছাড়া ৪৭তম বিসিএস’র লিখিত পরীক্ষায় পিএসসি কর্তৃক নির্ধারিত অযৌক্তিক সময়েরও প্রতিবাদ জানান তিনি। 

‎এ সময় ৪৭তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিসিএস   পরীক্ষা   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close