সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হব। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় কমিশন।’

রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণফোরামসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। সংলাপটি বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।

অন্য দলগুলো হলো—গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি। 

এ ছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ করবে ইসি। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সিইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close