সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মহেশখালীতে অরক্ষিত অবস্থায় পড়ে আছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:২৩ পিএম

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ছাত্রদের উপরে পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হওয়া শহীদের সম্মান ও স্মরণে যে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছিল সেটি পরবর্তীতে ঐতিহাসিক ঘটনার স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে শহীদ মিনার নির্মাণ করা হয়। 

এরই ধারাবাহিকতায় মহেশখালী পৌরসভার প্রাণকেন্দ্র সাবেক মহেশখালী কে.জি প্রি-ক্যাডেট স্কুলের সামনে পূর্বে ছোট আকারে শহীদ মিনার নির্মিত হয়ে মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল। এই জায়গায় উপজেলা পরিষদের ভবন হওয়ায় গত ২০২২ অর্থ বছরে জেলা পরিষদ কক্সবাজারের সহযোগিতায় বাবু দীঘির পাড়ে ২২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি। 

নির্মাণের অল্প সময়ের মধ্যেই তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে মাত্র কয়েক বছরেই কেন্দ্রীয় শহীদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় পতিত হয়েছে। শহীদ মিনারের সামনে ঢালাই না হওয়ায় পরিণত হয়েছে বড় বড় গর্তে। বর্ষা আসলেই গর্তগুলো পানিতে টইটুম্বুর হয়ে পরিনত হয় ডোবায়। শহীদ মিটারটি নির্মাণের এতো দিনেরও করা হয়নি লাইটের ব্যবস্থা। ফলে চারদিকে মল-মূত্র, আবর্জনা ও আগাছায় ঢাকা ভুলে যাওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বছরের রাষ্ট্রীয় দিবসগুলো ছাড়া বাকি সময় কেউ খোঁজ রাখে না; শুধু বিশেষ দিবসগুলোতেও সামান্য পরিষ্কার করে আনুষ্ঠানিকতা পালন করা হয়। বাকী সময় কেন্দ্রীয় শহীদ মিনারে ময়লা আবর্জনা, গাছের পাতা ও আগাছাই পরিপূর্ণ থাকে। শহীদ মিনারের যথাযথ মর্যাদা, পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষার বিষয়টি হানি হচ্ছে বলে স্থানীয়দের ক্ষোভ। 

গতকাল শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় দৈনিক কক্সবাজার বার্তায় নিউজ হলেও টনক নড়েনি উপজেলা প্রশাসনের।

স্থানীয়রা অভিযোগ করেন, এত টাকা ব্যয়ে শহীদ মিনার হয়েছে, কিন্তু পরে কেউ দেখভালই করে না। বছরের দুই দিন ছাড়া এখানে কেউ আসে না।” 

তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যাতে শহীদদের স্মৃতিস্তম্ভটি পরিচ্ছন্ন থাকে এবং লাইটের ব্যবস্থা করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধার জায়গা এমনভাবে নষ্ট হতে দেখা বেদনাদায়ক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ জানান, শহীদ মিনারের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং আশপাশের মাঠ ভরাট করে সুন্দর ও মনোরম পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুততম সময়ে কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মহেশখালী   উপজেলা   শহীদ মিনার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close