বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
লড়াই এখনো শেষ হয়নি: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:০৪ পিএম

কেন্দ্রীয় বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতিকূল মুহূর্তেও দেশের নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। জনগণের শক্তিতেই পতিত সরকারকে সরে যেতে বাধ্য করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রকৃত স্বাধীনতা ও নাগরিক মর্যাদা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানে মহিলা দলের আয়োজনে মাগুরা–১ আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, “এই প্রতিকূলতার মধ্যেও আপনারা যুদ্ধ করেছেন একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আমরা জানি, লড়াই এখনো শেষ হয়নি। সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত মা–বোনেরা, আমাদের সন্তানেরা সত্যিকারের বাক-স্বাধীনতা ও নাগরিকের পূর্ণ মর্যাদা না পায়।”

তিনি আরও বলেন, “এই লড়াইয়ে নারীরাই সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে নারী সমাজ অগ্রণী ভূমিকা রেখেছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান, নিপুন রায় চৌধুরী, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  লড়াই   সেলিমারহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close