বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ডিসির আশ্বাসের ঘর পেল ফুটবলার সোনালীর পরিবার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম

জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালীর পরিবারে বিশেষ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক। সেই আশ্বাস রূপ নিয়েছে বাস্তবে। শুরু হয়েছে নতুন ঘর নির্মানের কাজ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে নতুন ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ঘরটি তৈরি করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস যৌথভাবে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আঞ্জুমান, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলিউল ইসলামসহ অন্যান্যরা।

এর আগে, গত ১৬ আগস্ট একটি সংবাদ প্রতিবেদনে সোনালী ও তার বাবার সংগ্রামী জীবনের কথা প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে তিনি তাদের খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস দেন। ২৫ আগস্ট সোনালীর বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি একটি দৃষ্টিনন্দন পাকা ঘর নির্মাণ এবং তার বাবার উপার্জনের জন্য নতুন ইজিবাইক দেওয়ার প্রতিশ্রুতি দেন। ইতোমধ্যে ইজিবাইক হস্তান্তর করা হয়েছে। বাড়ির সামনে কাঁচা রাস্তা পাকা করার প্রতিশ্রুতিও দিয়েছেন জেলা প্রশাসক।

ফুটবলার ফেরদৌসী আক্তার সোনালী হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। পঞ্চগড় টুকু ফুটবল একাডেমিতে অনুশীলন শেষে বর্তমানে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দশম শ্রেণিতে পড়ছেন।

সোনালীর বাবা ফারুক ইসলাম বলেন, “মেয়ের জন্য আজ আমরা নতুন ঘর পাচ্ছি, ইজিবাইক পেয়েছি। জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম বলেন, “গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে সোনালী ফুটবলে দেশকে প্রতিনিধিত্ব করছে এটা আমাদের জন্য গর্ব।”

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, “জাতীয় দলে খেলোয়াড় পাঠাতে পারা আনন্দের। সোনালীর বাড়িতে ঘর নির্মাণে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “সোনালীর পরিবারের আর্থিক অবস্থা জেনে সহায়তার উদ্যোগ নেই। ইজিবাইক দেওয়া হয়েছে, ঘর নির্মাণের কাজ শুরু হলো। বাড়ির রাস্তা পাকা করার প্রতিশ্রুতিও শিগগিরই বাস্তবায়ন হবে। আমরা আশা করি সোনালী বাংলাদেশের ফুটবলে আরও সাফল্য বয়ে আনবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ডিসি   আশ্বাস   ঘর   সোনালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close