প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম

সংগৃহীত ছবি
টানা চার দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।
আজ শনিবার (১৫ নভেম্বর) রাতে বাজুসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী,
২২ ক্যারেট: ভরি ২,০৮,২৭২ টাকা
২১ ক্যারেট: ভরি ১,৯৮,৮০১ টাকা
১৮ ক্যারেট: ভরি ১,৭০,৩৯৯ টাকা
সনাতন পদ্ধতি: ভরি ১,৪১,৭১৮ টাকা
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট ও ৬ শতাংশ বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।