বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা মিছিল করেছে জেলা ছাত্রদল।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের কলোনী বাজার এলাকায় প্রচারণা থেকে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।

তরুণ প্রজন্মের সকল প্রতিনিধিকে সঙ্গে নিয়ে সদর আসনে বিপুল ভোটে তারেক রহমানকে জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশের নেতৃত্বে প্রচারণা মিছিল থেকে সাধারণ মানুষের মাঝে প্রচারণা লিফলেটও বিতরণ করা হয়।

নেতাকর্মীরা বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এই জেলার ছোট থেকে বড় সকলের মধ্যে ধানের শীষের গণজোয়ার উঠে এসেছে। বগুড়া সদরে তারেক রহমান এবং বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

পরে কলোনী বাজার এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এবার ধানের শীষের প্রার্থীকেই জয়ী করতে হবে। এই নির্বাচন জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।”

সকল স্থানে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান বগুড়া সদর আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এই স্বপ্নেই সাধারণ ভোটাররা তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ বলেন, তারা বিশ্বাস করেন বগুড়ার আপামর জনসাধারণ দল-মত নির্বিশেষে সবকিছুকে ঊর্ধ্বে রেখে বগুড়া তথা দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করবেন। এর মাধ্যমে তাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বগুড়ার মা-মাটির সন্তান, তারেক রহমানের হাত ধরেই এই দেশে প্রতিষ্ঠিত হবে ন্যায়, সাম্য ও গণতন্ত্র।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, অভি, মশিউর, আরিফুল, হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়, আলী হাসান, প্রান্ত, শহর ছাত্রদলের সভাপতি এস. এম. রাঙ্গা, সিনিয়র সহ-সভাপতি রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রণি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, সদস্য সচিব সোহাগসহ বিভিন্ন ইউনিটের কয়েক’শ নেতৃবৃন্দ।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close