বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:০১ পিএম
ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

“স্বপ্নের ক্যাম্পাসে, স্বপ্নের ক্যারিয়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ‘ক্যারিয়ার গাইডলাইন’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে তিনটি সেশনে বিভক্ত এ আয়োজনে বিভিন্ন অনুষদের অসংখ্য নবাগত শিক্ষার্থী অংশ নেন।

এদিন সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সেমিনারের প্রথম সেশন শুরু হয়। এই সেশনে অংশ নেন কলা, চারুকলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

সেমিনারে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বগুণ নিয়ে প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

শিক্ষার্থীদের উদ্দেশে শিশির মনির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘উপদেশ দেওয়া’ বিষয়টি আমার কাছে অস্বস্তিকর মনে হয় কারণ বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীরা নিজেরাই চিন্তা-চেতনার দিক থেকে পরিপক্ব হয়ে ওঠে। তবুও অভিজ্ঞতার জায়গা থেকে কিছু বাস্তবতা তুলে ধরার প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “মানুষের জীবনে অভিজ্ঞতার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমরা ইতোমধ্যে একটি বড় ধাপ অতিক্রম করেছো। এখন প্রয়োজন নিজেকে প্রস্তুত করা—কীভাবে কথা বলতে হয়, কীভাবে সমস্যার সমাধান করতে হয়, কীভাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা গড়ে তুলতে হয়। এগুলো শেখানো হয় না বইয়ে, শেখানো হয় অভিজ্ঞতার মাধ্যমে।”

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, বিভিন্ন পেশায়, বিশেষ করে আইন পেশায়, শান্তভাবে শোনা, উপযুক্ত সময়ে যথার্থ উত্তর দেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামলানোর দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশ চালানোর জন্য দরকার দক্ষ মানবসম্পদ। আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রত্যেককে নিজেদের জায়গা থেকে উৎকর্ষ অর্জন করতে হবে।”

নবীনবরণে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “শিবিরের চিন্তাভাবনা একদম আলাদা। বিশেষ করে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তাদের পরিকল্পনাগুলো আমাদের নতুনভাবে ভাবতে শেখায়।”

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের বাইরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সফট স্কিলস ও নেতৃত্বের প্রস্তুতি নিয়ে এমন আয়োজন তাদের বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close