বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রংপুরে দাঁড়িপাল্লার শোভাযাত্রায় সমর্থকের মৃত্যু, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম

রংপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় নূর আলম মিয়া (৫৮) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া মডেল থানার তুলসীরহাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নূর আলম মিয়া রংপুর মহানগরের হাজিরহাট থানাধীন উত্তম হাজিরহাট এলাকার বাসিন্দা। তার বাবা মৃত মনসুর আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলা মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। তুলসীরহাট ব্রিজের কাছে পৌঁছালে নূর আলম মিয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহযাত্রীরা দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় তার মোটরসাইকেলটি পিলারে ধাক্কা খাওয়ায় পেছনে থাকা আরও দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রার্থী মো. রায়হান সিরাজী বলেন, “আজ আমাদের শোভাযাত্রার সময় এক বিশ্বস্ত সমর্থককে হারাতে হলো এটি অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  রংপুর   দাঁড়িপাল্লা   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close