বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
রাজাপুরে অবসরপ্রাপ্ত পুলিশের ঘরে দুর্ধর্ষ চুরি, হাসপাতালে ৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৫:০২ PM

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি বাশতলা এলাকার অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. জাকির ফকিরের (৬৩) বসতঘরে খাবারে অচেতন করার উপাদান মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই ঘটনাটি ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবারের সঙ্গে অজ্ঞাত চোরেরা অচেতন করার পদার্থ মিশিয়ে দেয়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জাকির ফকির ও তার স্ত্রী বিউটি বেগম। রাত প্রায় ১১টার দিকে তাদের ছেলে মো. তানভীর ফকির (১৭) বাড়ি ফিরে সামনের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পেছনের দরজা খোলার চেষ্টা করেন। পরে আবার সামনে এসে দরজা খোলা অবস্থায় দেখতে পান।

এরপর ঘরে ঢুকে কাপড়চোপড় এলোমেলো দেখে তিনি প্রথমে ধারণা করেন বাবা রাগ করে এমন করেছেন। খাবারে গন্ধ পেয়ে সামান্য খাওয়ার পর তিনিও ঘুমিয়ে পড়েন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঘুম ভাঙার পর মাথা ঘোরায় দাঁড়িয়ে থাকতে পারেন না। পরে পাশের বাড়িতে থাকা বোন তন্দ্রা বেগমকে ফোন করলে তিনি স্বামী সাইফুল খান ও ছেলে তাহসিন খানকে (১৫) নিয়ে এসে তাদের ঘরে অচেতন অবস্থায় এবং তানভীরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

এরপর তিনজনকেই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন।

হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তারা এখনো অচেতনতা জাতীয় উপসর্গে ভুগছেন। ঘটনাস্থলের বাথরুমে দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শোকেজ ভাঙতে গিয়ে কাচে হাত কেটে যেতে পারে। 

সংবাদ পেয়ে রাজাপুর সার্কেল ও রাজাপুর থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাসপাতালে গিয়ে ভিকটিমদের খোঁজখবর নেন। ভিকটিমরা অসুস্থ থাকায় চুরি হওয়া নগদ অর্থ বা স্বর্ণালংকারের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। 

তবে পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজাপুর   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close