বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় পণ্য আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম

পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় পণ্য শাড়ী ও শাল চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ 

শনিবার (১৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। 

শনিবার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধামেরঘাট বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন৷ 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় পিলার ৭৭১/১-এস থেকে প্রায় ১২০ গজ ভেতরে ধামেরঘাট বিওপির সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযান চলাকালে ভারত থেকে আনা ১৯ পিস ভারতীয় শাড়ী এবং ৯০ পিস ভারতীয় শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দকৃত পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার টাকা।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা অবৈধ পথে আসা প্রায় ৭ লাখ টাকা মুল্যমানের ভারতীয় পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন৷

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   সীমান্ত   বিজিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close