সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      
জিওসায়েন্সেস ফর অ্যাচিভি
রাবিতে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৩৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভূ-বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘জিওসায়েন্সেস ফর অ্যাচিভিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়।

ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এ এইচ এম সেলিম রেজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সচিব ও ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান।
‎
‎সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা)অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল এস স্টেকলার সম্মেলনে কী-নোট বক্তৃতা দেন।
‎
‎অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. লতিফুর রহমান সরকার এবং ভূতত্ত্ব ও খনিবদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ইউনুস আহমদ খানও বক্তৃতা দেন।
‎
‎উল্লেখ্য,‎সম্মেলনের ২৭টি অ্যাকাডেমিক সেশনে ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হয়। দেশ-বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের প্রায় ৩৫০ জন গবেষক, বিজ্ঞানী, শিক্ষক ও নীতিনির্ধারক অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  রাবি   আন্তর্জাতিক   সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close