বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুযোগ পেলে সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার: মনোনয়নপ্রার্থী জুলফিকার আলী
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৪৯ পিএম
মনোনয়নপ্রার্থী জুলফিকার আলী

মনোনয়নপ্রার্থী জুলফিকার আলী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মোংলা পৌর সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী বলেন, দল আমাকে মনোনয়ন দিলে এবং আমি নির্বাচিত হলে ফয়লা বিমান বন্দর চালু ও মোংলা বন্দরকে আধুনিকায়ন করাসহ সাংবাদিকদের কল্যাণে যা যা দরকার তাই করবো। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। রাজনীতি করে আমার নেওয়ার কিছু নেই। আমি আপনাদের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই। 

শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আপনাদের এই ১৭ বছরের আন্দোলন তখনই সার্থক হবে, যখন আপনারা নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারবেন। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের নেতৃত্ব তুলে দিতে পারলেই আমাদের দীর্ঘদিনের আন্দোলন সার্থক ও সফল হবে।

আগামী রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যাতে মানুষ বুঝতে পারে বিএনপি আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালনা করবে। কীভাবে বিএনপি গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে? কীভাবে মানুষের মৌলিক অধিকার ও ঘরে ঘরে ছেলে-মেয়েদের শিক্ষিত করে এই সমাজে আলো জ্বালাব, তা তুলে ধরতে হবে। 

আমি রাজনীতিতে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে মানুষকে আলো জ্বালাতে। আমার লক্ষ্য একটি শিক্ষিত সমাজ গড়ে মোংলাকে আধুনিক ও সমৃদ্ধিশালী উপজেলা হিসেবে গড়ে তোলা।  

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হয়।

পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামরুল ইসলাম'র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন ও শফিকুল ইসলাম শান্ত'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম, এ, সালাম।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. বাবলু ভুঁইয়া, বিএনপি নেতা সালাম ব্যাপারী, পৌর মহিলা দলের নেত্রী বেবি রহমান, দুলি সরদার, তাসলিমা, মনি বেগম সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক.কল্যাণ. অঙ্গীকার. মনোনয়ন. জুলফিকার আলী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close