প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল মনোনয়ন আবেদন সংগ্রহের শেষ দিন। এখন তা বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সময় বৃদ্ধির ঘোষণা দেন দলটি মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
এক ভিডিও বার্তায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেকেই এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহ করার ইচ্ছা করলেও নানা কারণে পারেননি। সেই পরিপ্রেক্ষিতে সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।’
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে অথবা অনলাইনে ওয়েবসাইটে (nomination.ncpbd.org) গিয়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম ছাড়ার ঘোষণা দেয় এনসিপি। ফরমের দাম ১০ হাজার টাকা। কেউ চাইলে বাড়িয়েও দিতে পারবেন। তবে জুলাই আহত এবং নিম্নআয়ের মানুষের জন্য মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে দুই হাজার টাকা।
স্বদেশ প্রতিদিন/ এমএস