বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিপলস চয়েসে শীর্ষে মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা পিপলস চয়েস ভোটে শীর্ষে উঠে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করে তিনি কেবল নিজেকে নয়, পুরো বাংলাদেশের স্বপ্নকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এবং মিথিলার ব্যক্তিগত পেজে এই অর্জনের খবর নিশ্চিত করা হয়েছে। অফিসিয়াল বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত ভোট চালিয়ে যাওয়া হোক। অপ্রতিরোধ্য বাংলাদেশ।”

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলার একটি ছবিতে তাকে সাদা ফ্লোরাল পোশাকে, বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অন্য পোস্টে ভোটদানের আহ্বান জানানো হয়েছে, “বাংলাদেশ এখন পিপলস চয়েসের টপ ১-এ। এই অবস্থান ধরে রাখতে ১৯ নভেম্বর পর্যন্ত ভোট দিন।”

ভোটের লড়াই এখনও চলছে। এই সময়ের মধ্যে মিথিলা শীর্ষে থাকলে তিনি সরাসরি ‘মিস ইউনিভার্স’ অর্থাৎ বিশ্বসুন্দরীর খেতাব জিতবেন। ভক্তরা নিরলসভাবে ভোট দিয়ে তাকে শীর্ষে রাখতে সাহায্য করছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মিথিলা   পিপলস চয়েস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close