প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৫২ AM আপডেট: ১৪.১১.২০২৫ ১১:২১ এএম

সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির মধ্যে আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি সৃষ্টি হয়েছে। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নতুন সংকটের জন্ম দিতে পারে বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাগপার নীতিনির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠক এবং রাত ৮টায় আন্দোলনরত ৮ দলের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া জানানো এবং প্রয়োজনে কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
রাশেদ প্রধান বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একই দিনে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও প্রার্থী নির্ধারণের দায়িত্ব দেওয়ার কারণে জনগণকে নতুন সংকটে ফেলা হয়েছে।