শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাউফলে ৩১ দফা বাস্তবায়নে
লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন বিএনপির নেতা মুনির হোসেন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩:০৪ AM আপডেট: ১৪.১১.২০২৫ ৩:০৯ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাষ্ট্রগঠনের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে পটুয়াখালীর বাউফলে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মুনির হোসেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে তিনি বাউফল পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির  সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র এটিএম মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বশির আহম্মেদ পঞ্চায়েত, কাছিপাড়া আব্দুর রশিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ খলিলুর রহমান, সদস্য সচিব প্রভাষক নাইম শিকার তারেক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো: মিজানুর রহমান,  যুগ্ম আহ্বায়ক মুনইমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না প্রমুখ।

গণসংযোগ কর্মসূচিতে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close