বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইকোনমিক জোন গড়ে তোলার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩:১০ AM আপডেট: ১৪.১১.২০২৫ ৯:০৩ এএম

জনগণের রায় পেয়ে সংসদে নির্বাচিত হতে পারলে আশাশুনিকে একটি আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার চৌরাস্তার বালুর মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির নেতা ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও আনারুল ইসলাম নন্টু, কালিগঞ্জ বিএনপির নেতা হাফিজুর রহমান শিমুলসহ দলীয় নেতাকর্মীরা।

কাজী আলাউদ্দিন আরও বলেন, জাতীয়তাবাদী বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীরা জনগণের পাশে থেকে উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনবে।

তিনি আরো বলেন, আশাশুনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি প্রতিটি মসজিদ-মন্দির সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি জোরদারের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণের উপকূলীয় এ অবহেলিত অঞ্চলকে টেকসই উন্নয়নের পথে নিতে হলে জাতীয়তাবাদী আদর্শের সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে এইজন্য কাজী আলাউদ্দিনের হাত শক্ত করতে হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ






আরও সংবাদ   বিষয়:  আশাশুনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close