মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চুয়াডাঙ্গায় ২০ জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১:২৪ AM আপডেট: ১৪.১১.২০২৫ ১:২৮ এএম


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ও পৌর জামায়াতে ইসলামের ২০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবুর হাতে তারা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগদান করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বাংলাদেশ কুরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকার সহ-সভাপতি হযরত মাওলানা নাজমুল হাসান বিপ্লবী এবং দর্শনা পৌর ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হামিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষকসহ ২০ নেতাকর্মী।


যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—দর্শনা থানার বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মশিউর রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন ও দর্শনা পৌর ছাত্রদলের আরাফাত হোসেন প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close