বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:০৮ AM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি ফরমটি সংগ্রহ করেন।


মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেবীদ্বারের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। অনেক রাজনৈতিক নেতা এখান থেকে উঠে এলেও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। আমি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেবীদ্বারের মানুষ সত্য ও উন্নয়নের পক্ষে রায় দেবে।”


দেবীদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আশা প্রকাশ করে বলেন, “হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হবেন।”


উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন, যা পুরো দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা-৪  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close