বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
মেঘনায় ইউএনও অফিসে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীরা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:১৬ AM

কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবরুদ্ধ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেনসহ অন্যান্য ইউপি সদস্যরা অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে শুনানি করার জন্য ইউএনও কার্যালয়ে আগেই তারিখ নির্ধারিত ছিল। সেই শুনানি চলাকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই সময় উপজেলা সদরে অবস্থান করছিলেন। তারা জানতে পারেন যে যুবলীগ নেতা জাকির হোসেন ইউএনও অফিসে রয়েছেন। খবর পেয়ে বিক্ষুব্ধ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা বলেন, “সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা নাশকতা চালাচ্ছে। আমরা জনগণকে রক্ষা করতে মাঠে আছি। কিন্তু উপজেলা প্রশাসন আজ কেন হঠাৎ এই শুনানি করল তা নিয়েও প্রশ্ন আছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকত, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।”

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার বলেন, “এটি ছিল নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হচ্ছিল। এতে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।”

কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবরুদ্ধ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আরও সংবাদ   বিষয়:  মেঘনা  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close