প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৪৭ AM আপডেট: ১২.১১.২০২৫ ১০:৫৩ এএম

খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।
আশাশুনি উপজেলার শ্রীউলা ওয়াই এম এ ক্লাব আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে শ্রীউলা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কোমরপুর যুবসংঘ একাদশ ১-০ গোলে মুকুন্দপুর ইমাজিং ক্লাব একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আতাউল্লাহ চৌধুরী, ওয়াই এম এ ক্লাবের সভাপতি আমিনুর রহমান বুলু, সাধারণ সম্পাদক শমিম রেজা রাজু এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজনের জন্য। আমাদের তরুণ প্রজন্ম যদি মাঠমুখী হয়, তারা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব শেখে।
তিনি আরও বলেন,যেভাবে রাজনীতিতে তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন, তেমনি খেলাধুলা তরুণদের অনুপ্রেরণা দেয়। আমরা চাই, কালিগঞ্জ ও আশাশুনির প্রতিটি গ্রামে এমন ক্রীড়া উদ্যোগ হোক, যাতে আগামী দিনের বাংলাদেশ গড়ে ওঠে স্বাস্থ্যবান ও সচেতন যুব সমাজের হাতে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ