বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাজধানীর গুলিস্তানে পরপর ককটেল বিস্ফোরণে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিপিও সংলগ্ন পশ্চিম পাশের আইল্যান্ডের কাছে, জিরো পয়েন্ট মোড়ের উত্তরে হঠাৎ করেই এসব বিস্ফোরণ ঘটে, যা আশপাশের মানুষকে আতঙ্কিত করে তোলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হঠাৎ করেই ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পর পর বিস্ফোরণের শব্দে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ঘটনার বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, “জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার একটি টিম ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে ঘটনাস্থলটি আমাদের থানার আওতায় পড়েছে কিনা এবং এর আইনগত প্রক্রিয়া কী হবে—তা কর্মকর্তারা পৌঁছানোর পর নিশ্চিতভাবে বলা যাবে।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  রাজধানী   গুলিস্তান   ককটেল   বিস্ফোরণ   আতঙ্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close