সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কাহারোলে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে টিএনটি অফিস সংলগ্ন কাহারোল কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বাদশা, জেলা সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, এছাড়াও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংগঠনকে আরও সুসংহত ও তৃণমূলমুখী করতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে 

আরও সংবাদ   বিষয়:  কাহারোল   বিএনপি   সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close