প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:২৯ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না। সে কারণেই ভয় পায় জামায়াত। তাই নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় তারা।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হলেও অমীমাংসিত বিষয়গুলো এখনো রয়ে গেছে। এসব বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে।”
এনসিপি প্রসঙ্গে তিনি আরও বলেন, “এলাকায় একটাও এনসিপি নেই। সে কারণেই তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এসবের মূল উদ্দেশ্যই হচ্ছে ভোট পেছানো।”
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে