প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:৩৬ পিএম

বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৫ ই আগস্টের পর স্বৈরাচারী হাসিনার পলায়ন এর পর থেকে বিল্লাল হোসেন গা ঢাকা দিয়ে ছিলেন। নিজের পৈতৃকনিবাস ছেড়ে নগরীর রাণীর দিঘির পাড় এলাকায় নিজ বাসায় অবস্থান করে।
গোপন তথ্যের ভিত্তিতে সেই বাসা থেকেই গ্রেফতার করা হয় বিল্লালকে। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, নাশকতা ও নানাবিধ অপরাধ সংগঠিতকরণের সাথে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিল্লালকে। তিনি আরো বলেছেন দেশকে স্থিতিশীল রাখতে যে কোন ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ