বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জোয়ারে ভাসে ভাটায় শুকায় এইতো তাদের বেঁচে থাকার রুটিন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:২৯ পিএম

ঘরের আঙিনার পাশেই ছিল পায়রা নদীর তীরে বন্যা রক্ষা বাঁধ, তাও বিলীন হয়ে গেছে। সামান্য জোয়ার ভাটার পানির সাথেই লড়াই করে বেঁচে থাকতে হয় প্রতিনিয়ত। হয়তো বড় একটা ঢেউ আসলেই তাদেরকে ডুবিয়ে দিয়ে যাবে। তারপরও সরকার হয়তো তাদের একটা সমাধান করে দিবে তাই তো আশা বেঁধে বসে আছেন তীরবর্তী মানুষ। 


১৭ বছর আগে বিয়ে হয়েছিল রাজিয়া আক্তারের। বিয়ের পর থেকেই প্রতিবছর তিন থেকে চার বার নতুন করে রান্নার জন্য চুলা তৈরি করতে হয় তাকে। এখন পর্যন্ত সাতবার নতুন করে বসত ঘর তৈরি করেছেন তিনি। এখন আর তাদের যাওয়ার মত কোন জায়গা নেই, মৃত্যু হলেও এখানেই হবে সোমবার দুপুরের প্রতিবেদকের সাথে দুঃখে ভরা মনে এমনটাই বলছিলেন তিনি।

রাজিয়া আক্তারের মত এই অঞ্চলে নদী ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে শতাধিক পরিবারের। যেকোনো সময় লন্ডভন্ড করে দিয়ে যেতে পারে তাদের সর্বশেষ আশ্রয়ের ঘরখানিকে। দফায় দফায় ভাঙ্গনে এখন সর্বশেষ আশ্রয় এই ঘর ছাড়া আর কিছুই নেই তাদের। বলছিলাম বরগুনার সদর উপজেলার ৯ নং বালিয়াতলি ইউনিয়নের পালের বালিয়াতলীর বাসিন্দাদের কথা।

ভাঙন কবলিত বাসিন্দা ফেরদাউস মিয়া, আবু তাহের, কুলসুম বেগম ও রাজিয়া বলে, তিন যুগেরও বেশি সময় ধরে নদী ভাঙ্গনে তাদের সর্বোচ্চ বিলিন হয়ে গেছে। কয়েক যুগ ধরেই ঘূর্ণিঝড়ের সাথে লড়াই সংগ্রাম করে তাদের বেঁচে থাকতে হয়েছে। বেরিবাঁধ ভেঙে যাওয়ায় এখন জোয়ার ভাটার পানির সাথেই লড়াই করে বেঁচে আছেন তারা। তাদের দাবি সর্বশেষ আশ্রয়টাকে রক্ষা করতে সরকার যেন অনতিবিলম্বে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেয়। তারা কোন ত্রাণ চায় না।তারা কোন সহযোগিতা চায় না। তারা শুধু একটা স্থায়ী বেরিবাঁধ চায়।


বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, এ জেলায় মোট ৮ শো ৫ কিলোমিটার বন্যা রক্ষা বাঁধ রয়েছে। এরমধ্যে বেশ কিছু স্থান খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে, তারমধ্যে পালের বালিয়াতলী প্রায় ২ কিলোমিটার বেরিবাঁধ একেবারেই বিলীন হয়ে গেছে। বিলীন হওয়া বেরিবাঁধের পাশে বেশ কিছু ঘর বাড়ি রয়েছে তাদের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা ইতিমধ্যে বেশ কিছু ঝুঁকিপূর্ণ স্থানের চাহিদা দিয়েছি বরাদ্দ পেলে পালের বালিয়াতলী সহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোর স্থায়ী সমাধান করা হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  পায়রা নদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close