প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:৩৮ AM

পাবনায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা জনসমুদ্রে পরিনত হয়েছে।
সোমবার (১০ই নভেম্বর) সকাল দশটা থেকে পাবনার সকল উপজেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক শোভাযাত্রা নিয়ে প্রথমে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে উপস্থিত হয়, দলের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশ স্থলে যোগদান করলে কলেজ মাঠ জনসমুদ্রে পরিনত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ এ্যাডভোকেট খন্দকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত পাবনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম-আহবায়ক আনিসুল হক বাবু, আহবায়ক কমিটির সদস্য মান্নান মাস্টার, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল ও পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু।
বক্তারা বলেন, আজকের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে আমাদের আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়ার দৃঢ়তা অকুতোভয় সংগ্রামের দুঃসাহসিক ভূমিকায় এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবো।
এসময় উপস্থিত জনতার উদ্দেশ্য করে নেতাকর্মীরা বলেন, আপনারা যার যার যায়গা থেকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাধে কাধ মিলিয়ে কাজ করবেন, তা না হলে আমাদের পস্তাতে হবে। আমরা ইনশাআল্লাহ পাবনার পাঁচটি আসনে জয়ী হলেই স্বরযন্ত্রের জবাব হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস