সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:৪৬ AM

বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এনসিপির নেতাকর্মীরা ৫ জনকে আটক করেছেন। 

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এরপর দলের নেতাকর্মীরা অফিসের সামনে জড়ো হয়ে মিছিল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন বাইকে করে এনসিপির কার্যালয়ের সামনে আসেন। তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওপর ককটেলটি বিস্ফোরণ ঘটাতে পারেনি। এরমধ্যেই এনসিপির কর্মীরা ধাওয়া দিলে একজন পালিয়ে যান। তবে অন্যজন তাদের হাতে আটক হন এবং মারধরের শিকার হন। পরে পুলিশ তাকে আটক করে সরিয়ে নেয়। 

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় গণমাধ্যমকে জানান, বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাত ১১টায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় ৫টি ককটেল মারা হয়। এর মধ্যে ১টি বিস্ফোরিত হয়নি। 

ককটেল মেরে মোটর সাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দুইজনকে ধাওয়া দিয়ে আটক করে এনসিপির নেতাকর্মীরা। এছাড়াও সন্দেহভাজন তিনজনসহ মোট ৫ জনকে আটক করেছে তারা। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  বাংলামোটর   এনসিপি   বিস্ফোরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close