বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বনশ্রীতে জয় বাংলা স্লোগান দিয়ে অগ্নিসন্ত্রাসের চেষ্টা, আটক ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৯:৪৭ PM

রাজধানীর বনশ্রী এ ব্লকে জয় বাংলা স্লোগান দিয়ে অগ্নিসন্ত্রাসের চেষ্টা চালানোর সময় বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দা ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।


সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন এলাকায় একটি স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে ধরে ফেলে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন।


ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নির্ঝর জানান, “আমি ও আমার কয়েকজন বন্ধু আবেশ রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হচ্ছিলাম। এমন সময় দেখি একজন ব্যক্তি বাসের দিকে বোতলসদৃশ কিছু ছোড়ার চেষ্টা করছে, তার হাতে লাইটারও ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসীর সঙ্গে আমরা মিলে তাকে ধাওয়া দিয়ে আটক করি এবং পরে পুলিশের হাতে তুলে দিই।”


এ ঘটনায় স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  বনশ্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close