প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:০০ পিএম

আশুগঞ্জে “গণপ্রকৌশল দিবস” এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানটি সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
আইডিইবি আশুগঞ্জ শাখার সভাপতি মো. খায়রুজ্জামান এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশুগঞ্জ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র্যালির পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. খায়রুজ্জামান। বক্তব্য রাখেন, শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব এবং শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মো. আল আমিন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অপরিসীম। প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আসাদুর রহমান সহ শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে