সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
মেয়ের জন্মকে স্মরণীয় করে রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৭:৩৩ PM

বাগেরহাটের চিতলমারী উপজেলায় কালশিরা গ্রামের মাধব চন্দ্র ব্রহ্ম ও সাথী রানী ব্রহ্ম দম্পতি তাদের মেয়ের জন্মকে স্মরণীয় করে রাখতে গ্রামজুড়ে বাড়িতে বাড়িতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা উপহার দিয়েছেন। 

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিনদিনে কালশিরা গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, কদবেল, কালোজাম, সফেদা ও আপেলকুলসহ নানা জাতের ফলের চারা বিতরণ করেন এই দম্পতি। 

চলতি বছরের ২০  মে এই দম্পতির ঘরে জন্ম নেয় সম্প্রীতি ব্রহ্ম মৌলী মেয়ে শিশু। সমাজ ও প্রকৃতির সাথে নিজেদের সন্তান জন্মের আনন্দকে ভাগাভাগি করতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন মাধব চন্দ্র ব্রহ্ম ও সাথী রানী ব্রহ্ম দম্পতি। সন্তানের জন্মকে স্মরনীয় করে রাখতে ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। 

কালশিরা গ্রামের প্রবীণ বাসিন্দা নারদ রায় বলেন, সন্তান জন্ম উপলক্ষে গ্রামজুড়ে ফলজ গাছ বিতরণের এই উদ্যোগ সত্যিই প্রংসনীয়। এতে গ্রামের পরিবেশ সমৃদ্ধ হবে, আর শিশুর জন্মের আনন্দ সমাজের সাথে ভাগ হলো। সবাই যদি এমনভাবে ভাবত তাহলে দেশ প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো থাকত। 

২০১৩ এই দম্পতির বিয়ের পর নিজেদের বউভাতে খরচ বাঁচিয়ে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এই দম্পতি গত পাঁচ বছর ধরে কালশিরা, রুইয়াকুল, শ্রীরামপুর ও বেন্নাবাড়ি গ্রামে কোনো পরিবারের নবজাতক জন্মালে সেখানে গিয়ে তারা গাছের চারা উপহার দিয়ে আসছেন বলেও জানান প্রবীণ বাসিন্দা।

মাধব চন্দ্র ব্রহ্ম ও সাথী রানী ব্রহ্ম জানান, আমাদের মেয়ে সম্প্রীতি ব্রহ্ম মৌলী’র জন্মের পর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেই যে গ্রামে আমাদের মেয়ে বড় হবে, সেই গ্রামের পরিবেশ যেন আরও সবুজ ও নির্মল হয়। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের একটু একটু করে টাকা জমিয়েছি। সন্তানের জন্মের পর আত্মীয়-স্বজনদের দেয়া উপহারের টাকাও যুক্ত করেছি। সেই টাকা দিয়েই ফলজ গাছের চারা কিনে গ্রামে বিতরণ করেছি। গাছগুলোও আমাদের মেয়ের সাথে বড় হবে, একদিন ফলে ফলে ভরে উঠবে পুরো গ্রাম। আমরা চাই মেয়ের জন্ম আনন্দ শুধু আমাদের নয়, সমাজ ও প্রকৃতিরও হোক।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close