শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম

পঞ্চগড় জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মো. সায়েমুজ্জামান। তিনি বর্তমান জেলা প্রশাসক সাবেত আলীর স্থলাভিষিক্ত হবেন। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গতকাল রবিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে পঞ্চগড়ের বর্তমান জেলা প্রশাসক মো. সাবেত আলীকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে, কাজী মো. সায়েমুজ্জামান দুদকের পরিচালক, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা এই কর্মকর্তা।

প্রজ্ঞাপন অনুযায়ী পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা সমূহ নতুন জেলা প্রশাসক পেলো।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   জেলা   প্রশাসক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close