বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আশুলিয়ায় সেনা অভিযানে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের একটি আভিযান দল। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গতকাল রবিবার (০৯ নভেম্বর) রাতভর আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯) আরিফুল ইসলাম (২৩) ও জুঁই (২৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সেনাবাহিনী ও এলাকাবাসীর দেওয়া তথ্য-প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল এবং অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে জখম করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় ছিনতাইকারীদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি চাপাতি, ২টি ছুরি ও ১টি চাইনিজ কুড়াল এবং অপরাধমূলক প্রমাণ সম্বলিত ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানা যায়।

সেনাবাহিনী জানায়, অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিসহ উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   সেনা   অভিযানে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close