সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      
সংহতির পথে বিপ্লবের অঙ্গীকার, রায়পুরে বিএনপির বর্ণাঢ্য আয়োজন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ পিএম

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে পৌর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিকেলে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে। বিএনপির পতাকা, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত কর্মসূচিতে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।

এরপর স্থানীয় একটি স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন, নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক যুবদল সভাপতি সফিকুল ইসলাম আলমাসসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বিপ্লব ও সংহতি দিবস গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা রেখেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তারা আরও বলেন, “বর্তমান সময় হলো গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের সময়। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গণতান্ত্রিক আন্দোলনের অগ্রযাত্রায়।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সংহতি   রায়পুর   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close