প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:৫৫ পিএম

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জাতীয় পার্টি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রবিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেন। প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন সেক্রেটারি কুতুবউদ্দিন, আলহাজ ফিরোজ ও গোপালপুর ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহিন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা নবযোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তারা আরও আশা প্রকাশ করেন, নতুন নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকায় সংগঠন আরও শক্তিশালী হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর