প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৫:২০ PM

মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের ধোঁয়া'য় দম বন্ধ হয়ে সামিনা আক্তার (২৮ ) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সামিনা মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের আব্দুলবারী কাজী বাড়ীর ডা: মোশাররফ হোসেনের স্ত্রী।
জানা যায়, রবিবার (৯ নভেম্বর) দুপুরে বাসার রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে আগুন নিবাতে গিয়ে কাঁথা ব্যবহার করলে ধোঁয়া'য় দম বন্ধ হয় গৃহবধূ সামিনা আক্তারের।
তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য বড়তাকিয়া রেডিয়ান্স হাসপাতাল নিয়ে যায় পরিবারের লোকজন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে দেখে হাসাপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী মোশাররফ হোসেন বলেন আমি সকালে বাসা থেকে বের হয়েছি তখন রান্না করার জন্য প্রস্ততি নিচ্ছে আমার স্ত্রী, দুপুর ১২ টার সময় গ্যাস সিলিন্ডার আগুন ধরে তখন সে আগুন নিভাতে কাঁথা ব্যবহার করেলে ধোঁয়া'য় পুরা ঘর অন্ধকার হয়ে যায়। তার দম বন্ধ হয়ে ও শরিরে তিন চার জায়গায় আগুনের তাপ লেগে মৃত্যু হয়, আমার দুইটি সন্তান একটি মেয়ে একটি ছেলে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ